সর্বশেষ

এখন থেকে ফিলিস্তিনি শিশুদের নিয়ে কথা বলাও ‘অপরাধ’ হবে!

2TYaqU1mOVZiP4RCdAeOm11TQCNIyOx3tXHpjeMPWeb Popup (3)

ফিলিস্তিনে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতে হাজার হাজার শিশু প্রাণ হারানোর পরও ইসরায়েলি আগ্রাসন থামেনি। হামাসের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলের বিভিন্ন বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই শিশুদের অধিকার নিয়ে কথা বলাকেও অপরাধ হিসেবে গণ্য করে ফিলিস্তিনের একটি শীর্ষ শিশু অধিকার সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে তেল আবিব।

ইসরায়েলি চাপের মুখে কালো তালিকাভুক্ত হওয়ার পর ‘ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল, প্যালেস্টাইন’ নামের ওই সংস্থাটি তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে। দীর্ঘ ৩৫ বছর ধরে নিপীড়িত ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষায় কাজ করে আসছিল সংস্থাটি। নিজেদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণায় তারা জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোকে অপরাধী হিসেবে সাব্যস্ত করছে।

কার্যক্রম বন্ধের বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে শীর্ষ এই শিশু অধিকার সংস্থা। ওই বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুরা বর্তমানে চরম অমানবিক পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে। নিধনযজ্ঞ, বর্ণবৈষম্য, সামরিক দখলদারিত্ব এবং দ্রুত সম্প্রসারিত অবৈধ ইসরায়েলি বসতির কারণে তাদের জীবন বিপর্যস্ত। দশকের পর দশক ধরে সব ধরনের বাধা অতিক্রম করে সংস্থাটি ফিলিস্তিনি শিশুদের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে এসেছে।

বিদায়বেলায় সংস্থাটি ফিলিস্তিনি শিশুদের একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাওয়ার এই গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে অন্যান্য মানবাধিকার সংস্থা ও বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup