সর্বশেষ

হরমুজ প্রণালিতে যৌথ টোল আদায় করবে ওমান ও ইরান!

4af6a047 cdb5 4b5d a770 80a1a19ec8f9Web Popup (3)

বিশ্বে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান। সম্প্রতি ইরানের সংসদীয় কমিটি এ-সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর জাহাজ চলাচলে পুরোপুরি বাধা দেওয়ার কথা বলা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রতিবেশী ওমানের সরাসরি সহযোগিতায় এই নতুন টোল ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে প্রণালিটি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহকারী এই প্রণালিকে যুদ্ধকালে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। যুদ্ধ বন্ধের অন্যতম শর্ত হিসেবে তারা এর ওপর নিজেদের একচ্ছত্র কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতিও দাবি করেছে।

ইরানি পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরোজার্দি জানান, যুদ্ধের বিশাল খরচের কারণেই তাদের ট্রানজিট ফি নিতে হচ্ছে। এরই মধ্যে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার করে টোল আদায় শুরু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup