সর্বশেষ

উড্ডয়নের পর পরই ইঞ্জিনে আগুন, বিমানের জরুরি অবতরণ

Biman 2505201018 SMWeb Popup (3)

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ভয়াবহ ত্রুটি দেখা দেওয়ায় ব্রাজিলের সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে (জিআরইউ) জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। গত রোববার (২৯ মার্চ) রাতে এন৮১৩এনডব্লিউ (N813NW) নিবন্ধিত ওই উড়োজাহাজটিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডেল্টা এয়ারলাইনসের ডিএল১০৪ (DL104) ফ্লাইটের এয়ারবাস এ৩৩০-৩২৩ উড়োজাহাজটি ওই দিন যুক্তরাষ্ট্রের আটলান্টার (এটিএল) উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু রানওয়ে থেকে আকাশে ডানা মেলার কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটির বাঁ দিকের টারবাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এই আকস্মিক বিস্ফোরণের পর ইঞ্জিনের টারবাইনের বেশ কিছু জ্বলন্ত টুকরা রানওয়ের কাছাকাছি খসে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। তবে বিমানবন্দরের নিজস্ব জরুরি উদ্ধারকারী দলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সফলভাবে আগুন নিভিয়ে ফেলেন।

পুরো বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের নজরে আসে। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে উড়োজাহাজটির পাইলট আন্তর্জাতিক বিপদ সংকেত ‘মেডে’ (mayday) কোড ব্যবহার করে দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করেন। শেষ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে উড়োজাহাজটিকে নিরাপদে বিমানবন্দরে ফিরিয়ে আনতে সক্ষম হন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup