সর্বশেষ

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

IranWar.jpegProbashircityWebPopupUpdate

ইসরায়েলের দিকে ছোড়া নিজেদের একাধিক ক্ষেপণাস্ত্রে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লিখেছে ইরান। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ শনিবার এমন কিছু ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। নীল কালিতে লেখা এসব বার্তার মাধ্যমে মূলত ভারতের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান।

শুধু ভারতই নয়, জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগণের প্রতিও একইভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্তা লেখা হয়েছে এসব ক্ষেপণাস্ত্রে। ইরান মনে করে, এসব দেশের সাধারণ মানুষ চলমান এই সংঘাতে তাদের প্রতি গভীরভাবে সহানুভূতিশীল। আজ শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ৮৩তম ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে ইরান। ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার লক্ষ্য করে আজকের এই হামলা চালানো হয়েছে।

Missail 2

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, চলমান এই ব্যাপক সংঘাতে ইরানকে খাবার ও ওষুধসহ বিভিন্ন জরুরি মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে ভারত। এ ছাড়া ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের সাধারণ বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে গণচাঁদা তুলে ইরানের দূতাবাসের তহবিলে জমা দিয়েছেন। এমনকি সেখানকার অনেক নারী নিজেদের ব্যবহৃত স্বর্ণালংকার পর্যন্ত ইরানের জনগণের সহায়তায় দান করেছেন।

ভারতের সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অনুদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় বলা হয়েছে, দুঃসময়ে ভারতীয় জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক সহায়তার কথা ইরান কখনোই ভুলবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate