সর্বশেষ

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে!

02011949bf98ccc0dc6d032677cc4265e923e086e6b78995ProbashircityWebPopupUpdate

ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকায় দেশটিতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। তবে বিয়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় এক ইসরাইলি যুগল তাদের বিয়ে বাতিল না করে চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে আয়োজন করেন।

লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ মূলত পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন। তবে ইরান যুদ্ধের কারণে সেই স্থান বাতিল করতে হয়। পরে তারা একই তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে, যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন।

মারিয়ানোফের পরিবার আর্জেন্টিনা থেকে বিয়েতে যোগ দিতে এসেছিলেন। তাই নবদম্পতি বিয়ে আর পিছিয়ে দিতে চাননি। অল্প সময়ের নোটিশে তারা বন্ধু ও স্বজনদের নতুন ঠিকানায় আসার জন্য জানিয়ে দেন।বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু ইসরাইলি, যারা সপ্তাহজুড়ে ওই বোমা আশ্রয়কেন্দ্রকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন।

বুধবার (৪ মার্চ) ইসরাইলি চ্যানেল ১৩–এর এক অনুষ্ঠানে মারিয়ানোফ বলেন, উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষ, যারা আনন্দের সঙ্গে উদযাপন করেন।

তিনি বলেন, ‘মানুষ শুধু আমাদের উদযাপন করতে এবং খুশি করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অনন্য মুহূর্ত, যা বলার ভাষা আমাদের নেই।’ গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধ শুরু হওয়ার পর এতদিন ধরে পরিকল্পিত বিয়ের ভবিষ্যৎ নিয়ে তারা নানা আবেগের মধ্যে ছিলেন।

মঙ্গলবার (৩ মার্চ) নবদম্পতি বিয়ের আনন্দে মেতে থাকাকালীন তেল আবিবে কয়েকবার সাইরেন বাজলেও, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে উদযাপন চালিয়ে যান। ল্যাসরি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। সবকিছুর মাঝেও আমরা বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল এবং আমরা মারিয়ানোফ’র আর্জেন্টিনা থেকে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি উদযাপন করতে পেরেছি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate