সর্বশেষ

ইসরায়েলের হয়ে দালালির কাজ করছে আমিরাত!

The Emirates is acting as a broker for Israel!City ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়া’ বা ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের শূরা কাউন্সিলের সাবেক সদস্য ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তার এবং অস্থিতিশীল করতে সহায়তা করছে আমিরাত।

সাবেক এ শূরা সদস্য একটি প্রবন্ধে এসব কথা উল্লেখ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর। ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি তার প্রবন্ধে লিখেছেন, সৌদি আরব এবং আরব অঞ্চলের প্রধান শক্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক গড়েছে সৌদির প্রতি শত্রুতা, সৌদির ধর্মীয়, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোর প্রতি হিংসা থেকে। এছাড়া আমিরাত এ অঞ্চলে প্রভাবশালী দেশও হতে চায়। তিনি দাবি করেছেন, ইসরায়েলি-আমিরাত সম্পর্ক আরব ও মুসলিম ঐক্যের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, “আমিরাত নিজেকে ইহুদিবাদের হাতে সমর্পণ করেছে।”

তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের সামরিক বর্বরতায় সরাসরি সহায়তা করেছে আমিরাত। এছাড়া ফিলিস্তিনি প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাতে আমিরাত তাদের লোহিত সাগর ও হর্ন অব আফ্রিকায় থাকা ঘাঁটি ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup