সর্বশেষ

সিরিয়া থেকে শতাধিক ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা

Israeli soldiers steal hundreds of goats from SyriaCity ads Investment (1)

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সেনারা এসব ছাগল সিরিয়ার ভূখণ্ড থেকে নিয়ে গিয়ে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে পাঠান। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ কাজ করেন। ওই সময় তারা গোলান উপত্যকায় মোতায়েন ছিলেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গোলান উপত্যকার একটি বড় অংশ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে যায়।

Image 258009

আরেকটি প্রতিবেদনে জানানো হয়, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরে বেড়ানো এসব ছাগল দেখতে পান, যেগুলো সিরিয়ার স্থানীয় কৃষকদের মালিকানাধীন ছিল। পরে ছাগলগুলো আটক করে ট্রাকে তুলে পশ্চিমতীরে পাঠানো হয়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা যানবাহনের মাধ্যমে ছাগলগুলো অবৈধ ইসরায়েলি বসতিতে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে স্কোয়াড কমান্ডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং অন্য কয়েকজন সেনাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

ঘটনার পরদিন সকালে বিষয়টি প্রকাশ্যে আসে, যখন সিরিয়ার কয়েকজন কৃষক রাস্তায় ছাগল ঘোরাফেরা করতে দেখে সেনাবাহিনীকে অবহিত করেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, চুরি হওয়া সব ছাগল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ২০০টি ছাগল ইসরায়েলের ভেতরে রয়েছে এবং কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে আছে বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup