সর্বশেষ

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

Earthquake hits IsraelProbashircityWebPopupUpdate

দক্ষিণ ইসরাইলে বৃহস্পতিবার সকালে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই কম্পন অনুভূত হয়, যা আশপাশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ইএমএসসি’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইসরাইলের ডিমোনা এলাকায়। কম্পনের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল। ভূমিকম্পের পরপরই ডেড সি (মৃত সাগর) অঞ্চল এবং দক্ষিণ নেগেভ এলাকায় সতর্কতা জারি করা হয়।

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) পৃথকভাবে একই মাত্রার ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও গভীরতার কারণে বিস্তৃত এলাকায় এর প্রভাব অনুভূত হয়েছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কোনো আফটারশক বা পরবর্তী কম্পন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate