সর্বশেষ

‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনকালে মদের বারে বিস্ফোরণ, নিহত ৪০

Fire 20260101 160039695Probashir city Popup 19 03

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের রাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে ক্রানস মোন্টানা এলাকার একটি জনপ্রিয় মদের বার—‘লে কন্সটেলেশন’-এ নতুন বছর বরণের আয়োজনে অংশ নেওয়া অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আকস্মিক বিস্ফোরণের পর পুরো বারটি দ্রুত আগুনে ঘিরে ফেলে। সুইস পুলিশ জানায়, ঘটনাস্থলটি পর্যটক ও স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়, ফলে সেখানে মানুষের ভিড় ছিল বেশি। ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

সুইস দৈনিক ‘লে নোভেলিস’ এবং ‘ডেইলি ব্লিক’ আহতদের চিকিৎসায় নিয়োজিত এক চিকিৎসকের বরাত দিয়ে জানায়, নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত মোতায়েন হয়। হেলিকপ্টার ব্যবহার করে আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পাশাপাশি, নিখোঁজদের স্বজনদের তথ্য জানাতে বিশেষ সহায়তা বুথ স্থাপন করা হয়েছে।

বিস্ফোরণের কারণ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বারে চলমান কনসার্টে আতশবাজির মতো পায়রোটেকনিক ব্যবহারের ফলে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে এবং এখনো কোনো সম্ভাবনাকে নিশ্চিত করেনি।

দুর্ঘটনার পর নিরাপত্তার অংশ হিসেবে পুরো ক্রানস মোন্টানা এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। সুইস কর্তৃপক্ষ ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করে বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03