সর্বশেষ

ভারত থেকে ইহুদিদের ফিরিয়ে নিতে চায় ইসরায়েল

Israel wants to take back Jews from IndiaProbashir city Popup 19 03

ইসরায়েল ভারতীয় বংশোদ্ভূত ইহুদি জনগোষ্ঠী ব্নেই মেনাশে-দের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘোষণার পর রোববার দেশটির সরকার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, এটি ইসরায়েলের জন্য একটি “গুরুত্বপূর্ণ ও আদর্শগত সিদ্ধান্ত”, যা ইহুদি ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রায় ৫,৮০০ ব্নেই মেনাশেকে ইসরায়েলে স্থানান্তর করা হবে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুর রাজ্যে দীর্ঘদিন ধরে এ সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ইহুদি পরিচয়ে বসবাস করে আসছেন। তাদেরকে ধাপে ধাপে উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে পুনর্বাসন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় গালিলি অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তাহীনতার কারণে ওই এলাকা থেকে বহু বাসিন্দা স্থানত্যাগ করেছেন। ইসরায়েল সরকারের মতে, ব্নেই মেনাশে সম্প্রদায়ের আগমন এ অঞ্চলের জনবসতি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে প্রথম দফায় ১,২০০ সদস্যকে ২০২৬ সালে ইসরায়েলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বাকি সদস্যদের পরবর্তী ধাপে বিভিন্ন পর্যায়ে স্থানান্তর করা হবে।

ইসরায়েলের সিদ্ধান্তকে দেশটির শীর্ষ নেতৃত্ব “ঐতিহাসিক ও কৌশলগত” পদক্ষেপ হিসেবে দেখছেন, যা একদিকে ইহুদি সম্প্রদায়ের ঐক্য জোরদার করবে, অন্যদিকে উত্তরাঞ্চলের জনসংখ্যা ও নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03