Long Popup (2)
সর্বশেষ

অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন

Plane 20251118ProbashircityWebPopupUpdate

কঙ্গোর কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি চার্টার্ড বিমান। সোমবার (১৭ নভেম্বর) সকালে দেশটির মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার প্রতিনিধিদলকে বহনকারী বিমানটি রানওয়েতে নামার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দিকে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যেই বিমানের পেছনের অংশে আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়—বিমানের চাকা ভূমিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আগুনের শিখা দেখা দেয়। বিমানটি প্রচণ্ডভাবে দুলতে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পেছনের অংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে। চারদিকে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, আর যাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন।

দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে মন্ত্রীসহ ১৯ জন যাত্রীকে দ্রুত বের করে আনতে সক্ষম হন বিমান ক্রু ও উদ্ধারকর্মীরা। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে বেশিরভাগ যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্র ও সরঞ্জাম আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন মন্ত্রীর উপদেষ্টা আইজ্যাক নেইম্বো।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে—রানওয়ে পিচ্ছিল হয়ে যাওয়া, বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়ের দুরবস্থা বা প্রতিকূল আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যেই দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বহু অনলাইন ব্যবহারকারী।

বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate