সর্বশেষ

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

Israeli soldiers arrest two palestinian children, ages 5 and 6, on suspicion of being spiesProbashir city Popup 19 03

ইসরায়েলি সেনারা গুপ্তচর সন্দেহে দুই ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। দক্ষিণ পশ্চিম তীরের হেবরন শহরে এই ঘটনা ঘটে, যেখানে ৫–৬ বছর বয়সী শিশুরা ইসরায়েলি বসতি এলাকায় নজরদারি করছিল বলে দাবি করা হয়।

তবে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীদের প্রতিবাদের মুখে, প্রায় আধা ঘণ্টা পরই দুই শিশুকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। আটককালে শিশুরা আতঙ্কিত হয়ে কাঁদছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সশস্ত্র এক সেনার সামনে হাত ধরেই দাঁড়িয়ে আছে শিশুরা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই শিশুরা আসলে নিজেদের বাড়ির কাছে ফুটবল খেলছিল। স্থানীয় বাসিন্দা বাদর আল-তামিমি বলেন, তারা হঠাৎ বাড়িটির সামনে চলে আসে, কিন্তু সেনারা এটিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পরিণত করেছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি ইসরায়েলি দখলদারত্বের নির্মম দৈনন্দিন বাস্তবতার প্রতিফলন। সংস্থাটি উল্লেখ করেছে, ফিলিস্তিনি শিশুদের জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও চলাফেরার অধিকার প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি হামলার পর থেকে পশ্চিম তীরেও দমননীতি বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন ফিলিস্তিনিদের গণগ্রেফতার ও আটক অভিযান চালানো হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03