সর্বশেষ

৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে চিঠি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর

Gaza control group writes to trump asking for 60 day ceasefireCity ads Investment (1)

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চাইতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে হামাস। ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে হামাস জানায়, ইসরায়েল যদি গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়, তবে তাদের নিয়ন্ত্রণে থাকা ইসরায়েলি জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, বর্তমানে ওই চিঠি কাতার সরকারের কাছে আছে এবং এটি আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে পৌঁছাবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা চালিয়ে হামাসের যোদ্ধারা প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।

ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত গাজায় ৬৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। তবুও সব জিম্মিকে উদ্ধার করতে পারেনি ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে, এখনও ১৫ থেকে ২০ জন ইসরায়েলি নাগরিক হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বৈশ্বিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে হামাসকে সব জিম্মিকে নিঃশর্ত মুক্তি এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup