সর্বশেষ

সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

Saudi arabia's five star hotel on a mountainsidCity ads Investment (1)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি আরব সফর ঘিরে দেশে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেসের কেরালা শাখা অভিযোগ করেছে, মাত্র ১২ ঘণ্টার এ সফরে প্রায় ১৫ কোটি রুপি খরচ হয়েছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করে দলটি জানিয়েছে, খরচের একটি বড় অংশ গেছে হোটেল বিলেই।

কংগ্রেসের দাবি, সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোদির সফরে মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি। এর মধ্যে শুধু হোটেল ভাড়ায় গুনতে হয়েছে প্রায় ১০ কোটি রুপি। হিসাব অনুযায়ী, সফরের প্রতিঘণ্টায় খরচ হয়েছে প্রায় ১ কোটি ২৫ লাখ রুপি।

প্রধানমন্ত্রী মোদি চলতি বছরের এপ্রিল মাসে সৌদি সফরে যান। তবে ওই সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হলে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। সফরের সময়কাল কম হলেও ব্যয়ের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

অধিকারকর্মী অজয় বসুদেব বোস এই ব্যয়ের তথ্য প্রকাশ্যে আনেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “জেদ্দায় কয়েক ঘণ্টার সফরে ১০ কোটি রুপি শুধু হোটেলের জন্য ব্যয় হওয়া বিস্ময়কর। প্রধানমন্ত্রীকে কি কেউ এই অস্বাভাবিক খরচের জবাবদিহি করতে বলবেন না?”

কংগ্রেস নেতারা বলছেন, সাধারণ মানুষ যখন নিত্যপণ্যের দামে চাপে আছে, তখন সরকারের এমন অতিরিক্ত ব্যয় অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup