Long Popup (2)
সর্বশেষ

মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

Ef24da8a4009534315d497c23cdfb111a0b75fdaa66f293dProbashircityWebPopupUpdate

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব কলোরাডোতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে (এমডিটি) ফোর্ট মরগান শহরের একটি ছোট বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

Two planes collide during landing, 4 injured

এফএএ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ছিল দুটি ভিন্ন মডেলের বিমান—সেসনা ১৭২ এবং এএক্সট্রা ফ্লুগৎসয়গবাউ ইএ৩০০। প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের ঠিক আগ মুহূর্তে এক্সট্রা ফ্লুগজেউগবাউ বিমানটি সেসনা ১৭২-তে ধাক্কা দেয়। এতে দুটি বিমানই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

মরগান কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় এক্সট্রা ফ্লুগজেউগবাউ বিমানের এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। একই বিমানের আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সেসনা বিমানের দুই আরোহী সামান্য আহত হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) এবং এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এদিকে মরগান কাউন্টি শেরিফের অফিস নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate