সর্বশেষ

সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি

Attack on military base, lockdown imposedWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে এক বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই সেনাঘাঁটি সাময়িক লকডাউন করে নিরাপত্তা জোরদার করা হয়।

বুধবার (৬ আগস্ট) সকালে সেনাঘাঁটির আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনী গুলির খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং সকাল ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়।

আহত সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উইন আর্মি কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। ফোর্ট স্টুয়ার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কমিউনিটির নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।

ঘটনার পর সতর্কতা হিসেবে সেনাঘাঁটির বাইরে থাকা তিনটি স্কুলেও লকডাউন ঘোষণা করা হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানায় আলজাজিরা।

ঘটনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে এবং তিনি নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করছেন বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এক বিবৃতিতে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup