সর্বশেষ

সৌদি সফরে ওমানের সিভিল ডিফেন্স প্রতিনিধি দল

Oman, saudi arabia discuss ties in civil defenceProbashir city Popup 19 03

ওমান-সৌদি আরবের মধ্যে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা জোরদার

ওমানের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল বুধবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর পরিদর্শন করেছে। সফরের মূল লক্ষ্য ছিল—দুই দেশের মধ্যে সিভিল ডিফেন্স খাতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওমানের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল সুলায়মান বিন আলি আল হুসাইনি। সৌদি আরবের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানান দেশটির সিভিল ডিফেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ড. হামুদ বিন সুলায়মান আল ফারাজ।

সফরের অংশ হিসেবে ওমানি প্রতিনিধিরা সৌদি সিভিল ডিফেন্স ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তাঁদেরকে বিভিন্ন স্তরের সিভিল ডিফেন্স কর্মীদের জন্য প্রস্তাবিত বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে জানানো হয়।

এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03