Long Popup (2)
সর্বশেষ

দূতাবাসের কাছে গোলাগুলি, নিরাপত্তা সতর্কতা জারি

Gunfire near embassy, security alert issuedProbashircityWebPopupUpdate

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনার পর সোমবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্রমবর্ধমান গ্যাং সহিংসতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমানবন্দরের কাছে তাবারে এলাকায় গ্যাং সদস্য ও পুলিশের মধ্যে দীর্ঘসময় ধরে গোলাগুলি চলে। এই এলাকাতেই অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। ঘটনার পর দূতাবাস কর্তৃপক্ষ মার্কিন সরকারি কর্মীদের সব ধরনের আনুষ্ঠানিক চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

হাইতি বর্তমানে ভয়াবহ নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির অধিকাংশ অঞ্চলই বিভিন্ন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে, যারা হত্যাকাণ্ড, অপহরণ ও ধর্ষণের মতো সহিংস অপরাধে জড়িত। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ৩ হাজার ১৪১ জন। পরিস্থিতির ভয়াবহতা প্রতিদিনই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হাইতির পুলিশ সোমবার একজন সাবেক সিনেটরকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপরাধী চক্রকে অর্থায়ন ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।\

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate