সর্বশেষ

ইরান নিয়ে মুখ খুললো উত্তর কোরিয়া

North korea opens up about iranCity ads Investment (1)

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে যুদ্ধ পরিস্থিতি উসকে না দেওয়ার আহ্বান জানিয়েছে।

১৮ জুন (বুধবার) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া এক বিবৃতিতে ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বালানোর পদক্ষেপ বলে অভিহিত করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই হামলা গুরুতর উদ্বেগের বিষয় এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন।

উত্তর কোরিয়ার সরকারি মুখপাত্র বলেন, ইসরায়েল কর্তৃক বেসামরিক জনগণের হত্যা মানবতার বিরুদ্ধে একটি ক্ষমার অযোগ্য অপরাধ। এটি রাষ্ট্রীয় মদদে পরিচালিত সন্ত্রাসবাদ, যা গোটা অঞ্চলে নতুন সংঘাতের ঝুঁকি সৃষ্টি করছে।

এদিকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের বিষয়টি সহজভাবে নিচ্ছে না চীনও। দেশটির প্রেসিডেন্ট শি জিংপিং এক বার্তায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের কড়া সমালোচনা করে বলেন, সম্মান হারানোর আগেই তাদের শিক্ষা নেওয়া উচিত।

১৭ জুন (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শি জিংপিং লেখেন, “প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিক্ষা নিতে দেরি করেছে। যুক্তরাষ্ট্রও যদি নিজেদের সম্মান হারায়, তবে তাদের সেই শিক্ষা গ্রহণও হবে বিলম্বিত।” তিনি আরও বলেন, “বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার স্থানান্তর হয় এবং বৈধতা হারিয়ে যায় যখন সেটি কেবল ধারণা করা হয়, অর্জন নয়।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup