সর্বশেষ

তুরস্ক-সৌদি-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব

Türkiye saudi iran pakistan propose forming islamic armyProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে ‘ইসলামিক সেনাবাহিনী’ গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি বলেছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ আরও কয়েকটি মুসলিম দেশকে সাথে নিয়ে এই সেনাদল গঠন করা হতে পারে।

ইরানি নেতা মহসেন রেজাই উল্লেখ করেছিলেন যে, এই সেনাদল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মুসলিম দেশগুলিকে ঐক্য ও আত্মরক্ষায় উৎসাহিত করাই এর মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই এই ইসলামিক সেনাদল গঠিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির মেরুকরণ ও সংঘাতের বিস্তার ঘটতে পারে।

197033 1 1750055815

এদিকে, ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার চালানো এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও অনেক আহত হয়েছে। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎকেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় সাত লাখ মার্কিনিকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে যে, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে এর জবাব দেবে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও ঘন হয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03