সর্বশেষ

কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় : ট্রাম্প

SometimesyouhavetofighttosolveproblemstrumpProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কখনো কখনো দেশগুলোর মধ্যে সমস্যা মেটাতে যুদ্ধই একমাত্র পথ হয়ে ওঠে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প আশা প্রকাশ করেছেন—এই দুই দেশ একসময় কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে।

জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডা যাত্রার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে। তবে ইসরায়েলকে ইরানের ওপর হামলা বন্ধ করতে বলেছেন কিনা, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

এর আগে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “ইরান ও ইসরায়েলকে সমঝোতায় আসতেই হবে, এবং তারা তা করবেও।” তার এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং নতুন করে যুদ্ধ বিস্তার লাভ করছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একটি প্রস্তাব ট্রাম্প নাকচ করে দিয়েছেন। সূত্রের বরাতে তারা জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই পরিকল্পনার কথা তুলেছিলেন, তবে ট্রাম্প তাতে সায় দেননি।

নেতানিয়াহু এ প্রসঙ্গে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “অনেক সময় কিছু প্রতিবেদন ভুলভাবে উপস্থাপিত হয়। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলব না, তবে এটুকু বলতে পারি—আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্রও তার স্বার্থ সম্পর্কে সচেতন।”

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে। দুই দেশের হামলা-পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যার পরিণতি শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রভাব ফেলছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03