যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধের বিষয়ে আলোচনা করতে সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি ও ন্যাটো জোটের নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন।
ট্রাম্প জানান, ফোনালাপে তিনি তাদের যুদ্ধ বন্ধের কথা বলবেন এবং আশা করছেন এটি একটি ফলপ্রসূ দিন হবে। তিনি আরও বলেন, এটি অত্যন্ত হিংসাত্মক একটি যুদ্ধ, যা কখনও শুরু হওয়া উচিত ছিল না, তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।
ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন এর আগের দিন রাশিয়া ও ইউক্রেন ইস্তাম্বুলে আলোচনায় বসেছিল, যা থেকে কোনো ফল আসেনি। যদিও তারা বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।








![]kljhgf](https://probashtime.net/wp-content/uploads/2026/04/kljhgf.webp)

