Long Popup (2)
সর্বশেষ

সৌদি সফর শেষে কাতারে ডোনাল্ড ট্রাম্প

Donald trump in qatar after saudi visitProbashircityWebPopupUpdate

সৌদি আরবে দুইদিনের সফর শেষে কাতারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতারের রাজধানী দোহায় পৌঁছায় ট্রাম্পকে বহনকারী বিমান। সেখানে তাকে নিজে উপস্থিত থেকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আলজাজিরা জানিয়েছে, কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প।

এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এগুলো ছাড়াও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়েও কথাবার্তা হতে পারে। এর আগে সৌদিতে গালফ কো-অপারেশন কাউন্সিল সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন কাতারের আমির। সেখানে ট্রাম্পও উপস্থিত ছিলেন। ট্রাম্প কাতারে আসার কিছুক্ষণ আগে কাতারের আমিরও দোহায় এসে পৌঁছান। এরপর সেখানে তিনি ট্রাম্পকে আবারও বরণ করে নেন। এরপর তারা আমিরি দেওয়ানের উদ্দেশে রওনা দেন।

কাতার সফর শেষে ট্রাম্প যাবেন সংযুক্ত আরব আমিরাতে। এখানেই তার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন, তিনি তুরস্কের ইস্তাম্বুলেও যেতে পারেন। সেখানে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে। আলোচনায় অংশ নিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসবেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি তুরস্কে না গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাও আসতে পারেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate