Long Popup (2)
সর্বশেষ

বড় বিনিয়োগ পাওয়ার আশায় মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প

Trump on middle east tour hoping to secure major investmentProbashircityWebPopupUpdate

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সৌদি আরব সফরে যাচ্ছেন। এই সফরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন। হোয়াইট হাউস বলছে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের এবারের সফর ঐতিহাসিক। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির প্রথম কোনো রাষ্ট্রীয় সফর।

ট্রাম্পের এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের জন্য বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ নিশ্চিত করা। পাশাপাশি তিনি গাজায় যুদ্ধবিরতি এবং সৌদি আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কূটনৈতিক অগ্রগতি অর্জনের চেষ্টা করবেন।

সৌদি আরবে ট্রাম্প মার্কিন শিল্পখাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করতে চান, যা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আগের ঘোষিত ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি।

ট্রাম্পের এই সফরে ইসরায়েলও রয়েছে, যা কিছু মহলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

আল জাজিরার প্রতিবেদক কিম্বারলি হ্যালকেট জানান, ট্রাম্প রিয়াদে পৌঁছালে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হবে।

ইস্তাম্বুলের জাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামি আল-আরিয়ান বলছেন, ট্রাম্প এই সফরের মাধ্যমে তিন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে এবং তাদের কাছ থেকে অন্তত দুই ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করতে চান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate