সর্বশেষ

সেনাবাহিনীকে পাল্টা হামলার অনুমতি দিলো পাকিস্তান

Pakistan gives military permission to retaliateCity ads Investment (1)

ভারতের আকস্মিক ‘অপারেশন সিন্দুর’-এর প্রতিক্রিয়ায় পাকিস্তান কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) এই লক্ষ্যে ‘সংশ্লিষ্ট পদক্ষেপ’ গ্রহণের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে ভারতীয় হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে বলে ডন পত্রিকার খবরে উল্লেখ করা হয়েছে।

বৈঠক শেষে এনএসসি এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে ভারতের এই আগ্রাসনের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় বাহিনীর ‘নগ্ন আগ্রাসনে’ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে পাকিস্তান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করছে সমগ্র জাতি।

জাতিসংঘের সনদের ৫১তম অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে এনএসসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, নিরীহ পাকিস্তানি নাগরিকদের জীবনহানি এবং পাকিস্তানের রাষ্ট্রীয় অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। বিবৃতিতে আরও দৃঢ়ভাবে বলা হয়েছে, পাকিস্তান তার সুবিধামতো সময়ে এবং উপযুক্ত স্থানে এই হামলার জবাব দেবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে ভারত ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে, যাতে ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। এই ঘটনায় পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, তাদের বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। দিল্লি অবশ্য দাবি করেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাসহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের অব্যাহত মদদের’ প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup