সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রীProbashir city Popup 19 03

ইরানের সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তার এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, আসন্ন ইরান-মার্কিন পরমাণু আলোচনা সামনে রেখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়েও আলোচনা হতে পারে।

কাতারভিত্তিক আল-আরাবি টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃগঠনের ধারাবাহিকতায় এই সফর বড় এক অগ্রগতি। তেহরানে অবস্থানকালে খালিদ বিন সালমান ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিশেষ করে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। এছাড়া সফরের সময় আরও গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। দুই দেশের এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03