সর্বশেষ

যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের সুখবর দিচ্ছে বিমান

বিমানে ফ্রি ওয়াই ফাই ব্যবহারের সুবিধাProbashir city Popup 19 03

২০২৬ সালের জানুয়ারি থেকে যাত্রীদের জন্য ফ্রি ইনফ্লাইট হাই-স্পিড ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস। টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির সহায়তায় এই নতুন সেবা শুরু করতে যাচ্ছে সংস্থাটি। প্রতি বছর প্রায় ২০ লাখ ফ্লাইটে এই সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছে তারা।

তবে এই ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য যাত্রীদের ‘এঅ্যাডভানটেজ লয়্যালিটি প্রোগ্রাম’-এ সদস্য হতে হবে। এই প্রোগ্রামের সদস্যরা তাদের নিজস্ব অ্যাকাউন্টে লগইন করলেই ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ পাবেন। একইসঙ্গে এই লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে যাত্রীরা পয়েন্টও সংগ্রহ করতে পারবেন, যা ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে কাজে লাগানো যাবে।

বর্তমানে আমেরিকান এয়ারলাইনস বেশির ভাগ ফ্লাইটে পেইড ওয়াই-ফাই সেবা দিচ্ছে, যার শুরু মূল্য ৯ ডলার। কিন্তু চাহিদার ভিত্তিতে সংস্থাটি এবার যাত্রীদের জন্য বিনামূল্যে সংযুক্ত থাকার সুযোগ দিতে যাচ্ছে। চিফ কাস্টমার অফিসার হিদার গারবডেন জানিয়েছেন, “আমাদের যাত্রীরা আকাশে থেকেও ইন্টারনেট সংযোগ চায়—বন্ধুদের সঙ্গে যোগাযোগ, কাজ, বিনোদন ও স্ট্রিমিংয়ের জন্য এটি এখন প্রয়োজনীয়।”

আমেরিকান এয়ারলাইনসের ৯০ শতাংশ বিমানে ইতোমধ্যে ‘ভিয়াস্যাট’ এবং ‘ইন্টেলস্যাট’-এর স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত রয়েছে। ২০২৫ সালের মধ্যে আরও পাঁচ শতাধিক আঞ্চলিক বিমানে এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে করে ফ্লাইটে ইন্টারনেট সংযোগ আরও সহজলভ্য হবে।

বর্তমানে ইউনাইটেড, ডেলটা, ও হাওয়াইয়ান এয়ারলাইনসসহ অনেক মার্কিন এয়ারলাইনস ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করেছে। অ্যাভিয়েশন বিশ্লেষকদের মতে, বিনামূল্যে ওয়াই-ফাই এখন যাত্রীসেবার নতুন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে। যাত্রীদের সন্তুষ্টি অর্জনে প্রতিটি সংস্থাই প্রযুক্তি ও সুবিধার উন্নয়নে বিনিয়োগ করছে। অবশেষে আমেরিকান এয়ারলাইনসও সেই প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03