সর্বশেষ

খুতবায় ইসরাইলের সমালোচনা, আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা

আল আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞাProbashir city Popup 19 03

জুমার খুতবায় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সহিংসতার সমালোচনার পর মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আল-আকসার ইমাম শেখ মুহম্মদ সেলিমকে ৭ দিনের জন্য আল-আকসা চত্বরে প্রবেশে নিষিদ্ধ করেছে ইসরাইল। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনভিত্তিক সংবাদ সংস্থা ওয়াফা, যা পরে আনাদোলু এজেন্সি কর্তৃক প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার জুমার নামাজের খুতবায় গাজায় চলমান ইসরাইলি আক্রমণের তীব্র সমালোচনা করেন শেখ মুহম্মদ সেলিম। খুতবা শেষে নামাজ শেষে বের হওয়ার সময় আল-আকসার এক ফটকের সামনে থেকে তাকে আটক করে ইসরাইলি পুলিশ। পরে তাকে পূর্ব জেরুজালেমের একটি পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে মুক্তি দেওয়ার পাশাপাশি শেখ সেলিমকে জানিয়ে দেওয়া হয়, আগামী ৭ দিন তিনি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে পুনরায় গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ার করে ইসরাইলি কর্তৃপক্ষ।

আল-আকসা মসজিদের রক্ষণাবেক্ষণকারী ইসলামিক এনডৌমেন্ট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার মেয়াদ ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে। ইতোপূর্বেও আল-আকসার আরেক ইমাম, শেখ একরিমা সাবরিকেও একই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছিল, শুধুমাত্র ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি দখলদারিত্বের নীতির সমালোচনা করার কারণেই।

এই ঘটনায় ফিলিস্তিনের ধর্মীয় ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং ধর্মীয় নেতাদের দমন-পীড়নের নিন্দা জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03