সর্বশেষ

৩৫ লাখ বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন

৩৫ লাখ বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশনProbashir city Popup 19 03

ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডা হাইকমিশন। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে দুজন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : সিনিয়র ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার

পদসংখ্যা : ১

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ব্যবস্থাপনা, বাস্তবায়ন, মনিটরিং ও ইভালুয়েশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাম্প্রতিক সময়ে কোনো প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স ও এর ট্রেন্ড সম্পর্কে জানাশোনা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কানাডার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)

কর্মস্থল : ঢাকা (কানাডার হাইকমিশন)

বেতন : বছরে বেতন ৩৫,০৩,০৪১ টাকা।

পদের নাম : ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার

পদসংখ্যা : ১

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ব্যবস্থাপনা, বাস্তবায়ন, মনিটরিং ও ইভালুয়েশনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস রেসপন্স বা হিউম্যানিটারিয়ান রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স ও এর ট্রেন্ড সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কোনো কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কানাডার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক অথবা রোহিঙ্গা ভাষা জানা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)

কর্মস্থল : ঢাকা (কানাডার হাইকমিশন)

বেতন : বছরে বেতন ২০,৭৩,১২১ টাকা।

আবেদন : আগ্রহী প্রার্থীদের হাইকমিশন অব কানাডার ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। আবেদনের সময় কোনো সমস্যা হলে [email protected] এ ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময় : ৪ ডিসেম্বর ২০২৪।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03