Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

পবিত্র কুরআনে পুতিনের চুম্বন

Image 841046 1724258993Web Popup (3)

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছর পর দেশটিতে পা রাখেন পুতিন।

সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন।

কুরআনের এ কপিটি মূলত স্বর্ণ খচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন।

মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপার্সন।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।’

তিনি আরও বলেন, ‘এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়। কিন্ত আপনাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে। আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস।’

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)