সর্বশেষ

গ্রিসের মাইগ্রেশন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Bangladesh ambassador meets greek migration ministerWeb Popup (3)

গ্রিসের নবনিযুক্ত মাইগ্রেশন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। সম্প্রতি এথেন্সে মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা মন্ত্রীকে নতুন দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রীর নেতৃত্বে গ্রিসে অভিবাসন ব্যবস্থাপনায় আরও ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।

বৈঠকে উভয়পক্ষ গ্রিসের নতুন অভিবাসন নীতিমালা, বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষা ও সুযোগ-সুবিধা এবং অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রাষ্ট্রদূত বলেন, গ্রিসের কৃষি ও অন্যান্য খাতে বাংলাদেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

মন্ত্রী থানোস প্লেভরিস বাংলাদেশের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি জানান, গ্রিসের অর্থনীতির বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের উপস্থিতি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।

দুই দেশের মধ্যে অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হন। তারা অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup