টিকটক তারকা প্রিন্স মামুন, যার আসল নাম আব্দুল্লাহ আল মামুন, আবারও গ্রেপ্তার করেছেন পুলিশ। ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়। এটি তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগের ফল নয়, বরং পূর্বের মামলার ধারাবাহিকতায় করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর জুনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ট্রাইব্যুনাল ওই মামলাটি খারিজ করে দেন।
আরও
এছাড়াও, মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছিল অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচারের জন্য। এই অভিযোগও লায়লা আক্তারের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল।
প্রিন্স মামুনের জনপ্রিয়তা মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিকটক’ ও ‘লাইকি’-র মাধ্যমে বৃদ্ধি পেয়েছিল। তিনি নিজের তৈরি মিউজিক ভিডিও সেখানে পোস্ট করতেন এবং সেখান থেকেই তার পরিচিতি ও অনুসারী সংখ্যা বেড়েছে।












