সর্বশেষ

প্রবাসী নারীকে বিয়ে করলেন জায়েদ খান!

Zayed khan legalizes expatriate women!Probashir city Popup 19 03

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই হঠাৎ করে ছড়িয়ে পড়ে তার বিয়ের গুঞ্জন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, জনপ্রিয় এই নায়ক নাকি এক প্রবাসী নারীকে বিয়ে করেছেন এবং সেখানে দাম্পত্য জীবন শুরু করেছেন।

গুঞ্জনে কেউ বলছেন, জায়েদ খান বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে। আবার কেউ দাবি করছেন, তার স্ত্রী হচ্ছেন দেশেরই এক চিত্রনায়িকা। তবে বিষয়টি ঘিরে তোলপাড় চললেও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবুও অনেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন নায়ককে।

এই বিষয়ে জানতে চাইলে জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, “আমি নিজেও ফেসবুকে দেখেছি আমার বিয়ের খবর! এমনকি স্ত্রীর সঙ্গে দুবাইয়ে হানিমুনে যাওয়ার কথাও নাকি লিখেছে কেউ কেউ। কিন্তু সত্যি বলতে, আমি বিয়ে করিনি। বরং নতুন কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি এবং নিজের জন্য সময় নিচ্ছি।”

জায়েদ খান আরও বলেন, “বিয়ের গুজবে বিব্রত হয়েছি, আবার হাসিও পাচ্ছে। আমাকে নিয়ে কিছু লিখলেই ভাইরাল হয়—সেই জন্যই হয়তো এসব লেখা হচ্ছে।” যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে তার বিয়ের খবরে নানা জল্পনা কল্পনা থাকলেও তিনি নিজেই স্পষ্টভাবে তা অস্বীকার করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03