Long Popup (2)
সর্বশেষ

গুলি করে মধ্যপ্রাচ্যর প্রবাসীকে হত্যা

ওমানে বড় ভাইয়ের গলা কেটে হত্যা, ছোটভাই গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

যশোরে মাথায় গুলি করে দুর্বৃত্তরা মেহের আলী নামে এক প্রবাসীকে হত্যা করেছে। গতকাল শুক্রবার (৯ আগস্ট) মধ্যরাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা পশ্চিম পাড়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মণ্ডলের ছেলে। তবে পরিবারের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত মেহের আলী গত ২৬ জুলাই মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত থেকে দেশে ফেরেন। সেখানে দেশটির হাদিয়া নামক স্থানে একটি প্রতিষ্ঠান কাজ করতেন। প্রবাসে যাওয়ার আগে তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

স্বজনরা জানায়, গত দুইদিন ধরে নিহত মেহের আলী যশোর বাহাদুর এলাকার আনোয়ার হোসেন নামে তার এক খালু শ্বশুরের বাড়িতে ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বাড়িতে ফেরেন।‌ রাত সাড়ে ১১টায় খাওয়া-দাওয়া শেষে বাড়ির গেটে তালা মারতে যান।

এ সময় আগে থেকে অপেক্ষা করা দুর্বৃত্তরা গেটের সামনে এসেই মাথায় গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনেই স্বজনরা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আবু আব্দুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে মেহের আলীসহ তারা তিন ভাই বিদেশে থাকেন। মেহের আলী বিদেশ যাওয়ার আগে বিএনপির রাজনীতি করতেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময়ে জেলও খাটিয়েছে। বিভিন্ন সময়ে তার ভাইয়ের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাও দাবি করতো। কিন্তু তিনি চাঁদা দিতে চাইতো না। তাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কিছু দ্বন্দ্ব ছিল।

গত ২৬ জুলাই মেহের আলী প্রবাস থেকে দেশে ফেরে। গত সোমবার আওয়ামী লীগ সরকারের পতন হলে সেইসব নেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ওই রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘এই হত্যা পূর্বপরিকল্পিত। আমার ভাইয়ের বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে যারা মেরেছে, তারা আগে থেকে সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই শিশু সন্তান রয়েছে। তাদের কি হবে, তারা যে বাবা হারিয়েছে। তারা কাকে বাবা বলে ডাকবে? আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’

এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘ঠিক কি কারণে হত্যা করা হয়েছে, তা এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।’

 

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate