সর্বশেষ

অবৈধ প্রবাসীদের ধরতে মালদ্বীপে ব্যাপক অভিযান

অবৈধ প্রবাসীদের ধরতে মালদ্বীপে ব্যাপক অভিযানWeb Popup (3)

অবৈধ প্রবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে মালদ্বীপের অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহেই দেশটির রাজধানী মালে ও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশ অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশি মালিকানাধীন চারটি টেকওয়ে ক্যাফেতে অভিযান চলে। এসময় ছয় বাংলাদেশি ও একজন নেপালি নারীকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার। অবশ্য এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। 

জানা গেছে, অভিযানে অবৈধদের পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে বৈধদেরও। ফলে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এর দ্রুত সমাধানে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা।

চলমান এই অভিযানে ১৮ শ’র বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। এদের বেশির ভাগই প্রবাসী বাংলাদেশি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup