সর্বশেষ

আবারও সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশProbashir city Popup 19 03

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়াালী গ্রামের হবিবর আলীর ছেলে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস নামক স্থানে গত রাত আনুমানিক ১টার দিকে গরু চোরা কারবারি করতে গেলে রাজু গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে নিহত হয়। তার মরদেহ বর্তমান বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ঘটনাটা শুনেছি। তবে সে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান এখনো নিশ্চিত হতে পারিনি।

তবে আমরা পতাকা বৈঠকের জন্য তাদেরকে আহবান করেছি। পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03