সর্বশেষ

ঈদে প্রবাসীদের ২৫ হাজার টাকা দিচ্ছে বিকাশ!

ঈদে প্রবাসীদের ২৫ হাজার টাকা দিচ্ছে বিকাশ!City ads Investment (1)

এবারের ঈদে বিকাশের পক্ষথেকে ২৫ হাজার টাকা করে উপহার দেওয়া হচ্ছে। আবার দেশে প্রবাসের সবাই বিশেষ বোনাস হিসেবে ২৫ হাজার টাকা পাবেন।

আপনার উপহার বা বোনাস পেতে লিংকে ক্লিক করুন” ঈদ ঘিরে এমনসব কনটেন্টে সয়লাব নেটপাড়া। তবে সাবধান। ভুলেও এমন মেসেজের কোন লিংকে ক্লিক করবেন না। ক্লিক করলেন তো মুহুর্তেই হারাবেন সব।

এটা মূলত হ্যাকারদের ফিশিং ফাঁদ। যেখানে এক ক্লিকেই আপনার সকল ব্যক্তিগত তথ্য-উপাত্ত চলে যেতে পারে হ্যাকারের কাছে। হতে পারে বিপদ।

প্রযুক্তি দিনে দিনে যত উন্নতি করছে, ততই বাড়ছে ইন্টারনেট জগতে অপরাধের সংখ্যা। ঠিক এরকম এক অপরাধ মাথা চাড়া দিয়েছে এই যুগে, নাম সাইবার ক্রাইম।

কিছু অসাধু চক্র মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ঘটাচ্ছে নানা ঘটনা। কেবল একটা ম্যাসেজের মধ্য দিয়ে বড় বড় অপরাধ ঘটে যাচ্ছে। খোয়া যাচ্ছে শতকোটি টাকা।

একবার ফোনের কিংবা কম্পিউটারের সকল উপাত্ত তাদের হাতে চলে গেলে ঘটতে পারে ব্ল্যাকমেইলের মতো ঘটনা। মোবাইলের ম্যাসেজ অপশন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইমেইলের মাধ্যমে এই ধরনের স্প্যাম লিংক পাঠানো হচ্ছে।

বিভিন্ন লটারির পুরষ্কার কিংবা নামীদামী কোম্পানির অফারের নামে ফিশিং লিংক পাঠানো হয়। তাদের এমন ফাঁদে না বুঝে মুহূর্তেই পা দেন অনেকেই।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এইসব লিংকে ক্লিক করলেই আইডি-পাসওয়ার্ডসহ অন্যান্য সকল তথ্য মুহূর্তেই চলে যেতে পারে হ্যাকারদের কাছে।

এতে ব্যক্তিগত তথ্য চুরি সহ খোয়াতে পারেন ব্যাংকে জমানো টাকা। প্রবাসীদের এসব সাইবার অপরাধীদের থেকে নিজেকে রক্ষা করতে অপরিচিত কোনো লিংকে ক্লিক না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03