সর্বশেষ

ক্রিকেট দলের অধিনায়ক গ্রেপ্তার

ক্রিকেট দলের অধিনায়ক গ্রেপ্তারProbashir city Popup 19 03

মাদকদ্রব্য কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টনকে। জন্মভূমি বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে স্থানীয় পুলিশ।

গণমাধ্যমে খবর, রোববার বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে কার্টনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়। নামিবিয়া সফর শেষে কানাডায় ফিরেছিলেন ২২ বর্ষী ব্যাটিং অলরাউন্ডার। সেখান থেকে একটি ফ্লাইটে বার্বাডোজে যাচ্ছিলেন।

২০১৫ সালে বার্বাডোজের মাদক আইন কিছুটা শিথিল করা হয়। গাঁজা চাষের জন্য লাইসেন্স ব্যবস্থাও চালু করা হয়। দেশটির সংশোধিত আইন অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ ২ আউন্স (প্রায় ৫৭ গ্রাম) গাঁজা রাখতে পারবেন এবং এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। কিন্তু এ পরিমাণ গাঁজা প্রকাশ্যে বহন করলে জরিমানা হতে পারে। বিমানবন্দর থেকে পুলিশ যে পরিমাণ গাঁজা জব্দ করেছে, তা অনুমোদিত সীমার চেয়ে প্রায় ১৬০ গুণ বেশি।

নিকোলাস কার্টনের জন্ম বার্বাডোজে হলেও মা কানাডিয়ান। সে সূত্রে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কানাডার হয়েও তার খেলার সুযোগ ছিল। কানাডা ক্রিকেট বোর্ড তার পাশে থাকবে জানিয়ে বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেট কানাডা দলের সবাইকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কারণ, তারা আমাদের গর্ব এবং পেশাদারিত্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে।’

২০১৮ সালে কানাডায় পাড়ি জমানোর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০২০ সালে জ্যামাইকা তালাহওয়াসের হয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন। কানাডার হয়ে এপর্যন্ত ২১ ওয়ানডে খেলে করেছেন ৫১৪ রান, ২৮ টি-টুয়েন্টিতে করেছেন ৬২৭ রান।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03