সর্বশেষ

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংকProbashir city Popup 19 03

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৩ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ১৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ১১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ৭০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেক্সিমকো ফার্মা।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, অগ্নি সিস্টেমস, সোনালী আঁশ, ফারইস্ট নিটিং ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03