সর্বশেষ

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ১০০ কোটি টাকার বেশি

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ১০০ কোটি টাকার বেশিProbashir city Popup 19 03

দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের আগস্ট মাসে ৩৭২ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছেন। যা জুলাই মাস থেকে ১০২ কোটি টাকা কম। জুলাই মাসে ক্রেডিট কার্ডে ৪৭৫ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। জুন মাসে খরচ করেছিল ৫২৪ কোটি টাকা। এভাবে ধারাবাহিকভাবে খরচ কমছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বেশ কয়েকটি দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করে। তবে আগস্ট মাসের সবগুলো দেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে বাংলাদেশিদের। ক্রেডিট কার্ডে খরচের শীর্ষে যুক্তরাষ্ট্র, ভারত, ইউকে, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। গত দুই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশের বেশি এই ৫ দেশে হয়েছে।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্যহারে কমেছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের খরচ ভারতে কমেছে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের আগস্ট মাসে আমেরিকায় ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৫ কোটি ২০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ২০ দশমিক ১৭ শতাংশ। আমেরিকার খরচের এ অঙ্ক জুলাইয়ে ছিল ৭৯ কোটি ৬০ লাখ টাকা। একইভাবে আগস্টে প্রতিবেশী দেশ ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৫০ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ৫৭ শতাংশ। ভারতে খরচের এ অঙ্ক জুলাইয়ে ছিল ৭৩ কোটি ২০ লাখ টাকা।

আগস্টে যুক্তরাজ্যে খরচ করেছেন ৩৪ কোটি ৫০ লাখ টাকা, থাইল্যান্ড গিয়ে বাংলাদেশিরা ৩২ কোটি ৭০ লাখ টাকা, সিঙ্গাপুরে গিয়ে খরচ করেছেন ৩০ কোটি টাকা। এছাড়া কানাডায় ২৫ কোটি ৪০ লাখ টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03