Opens in a new tab
সর্বশেষ

কাজে না ফেরার ঘোষণা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের

কাজে না ফেরার ঘোষণা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকেরWeb Popup (3)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম। শুক্রবার (২ আগস্ট) রাতে তিনি তাঁর ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যায় সারাদেশে ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।

কাজে না ফেরার ঘোষণা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের

কাজে না ফেরার ঘোষণা দিয়ে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে লিখেন, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সাধারণ শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি।

দীর্ঘ ১৫ বছর চুপ থেকে এই সরকারের খুন, ব্যাংক লুটেরা, দুর্নীতি সহ্য করেছি। কথা বলতে পারিনি। এছাড়া আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মুর্তি বানিয়ে ও তাতে ফুল দিয়ে আমাদেরকে জোর করে ধীরে ধীরে পৌত্তলিকের প্রতি আকৃষ্ট বা মুশরিক বানানোর প্রচেষ্টা চলছে যা ঈমানের সম্পূর্ণ পরিপন্থী।

সম্প্রতি সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর অমানুষিক নির্যাতন, নিপীড়ন হত্যা ও অনিয়মের কথা আমরা বলতে পারছি না, হৃদয় যেন আমাদের অন্ধ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাষ্ট্রের মালিক জনগণ তথা ছাত্রদের সাথে থাকব, ইনশাআল্লাহ।

রাষ্ট্রের মালিক যদি জয়লাভ করে, তাহলে হয়ত আমি আবার রাষ্ট্রের মালিকের সেবা করতে ফিরে যাব আর এই খুনি, ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ, সরকার যদি টিকে যায় তবে আমি হয়ত চাকুরিতে ফিরব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবন ও জীবিকা সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর হাতে।

তিনি আরও বলেন, আমার দ্বারা কারো কোনো ক্ষতি বা মনের অজান্তে কোনো ভুল করে থাকলে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একজন মুমিন হিসেবে শাহাদাৎ বরণ করতে পারি।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup