Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

থাইল্যান্ড ভ্রমণে লাগবে না ভিসা!

থাইল্যান্ড ভ্রমণে লাগবে না ভিসা!Web Popup (3)

পর্যটনখাতকে আরো চাঙা করতে ৯৩টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা চালু করেছে থাইল্যান্ড। এসব দেশের নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ভ্রমণ করতে পারবে।

গত সোমবার চালু করা স্কিম অনুযায়ী, থাইল্যান্ডে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ভ্রমণকারীরা ৬০ দিন অবস্থান করতে পারবেন। এর আগে এই সুবিধা ৫৭টি দেশের জন্য ছিল।

থাইল্যান্ডের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে পর্যটন শিল্প। তবে করোনার ক্ষতি থেকে এই খাতটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

২০২৪ সালের প্রথম ছয় মাসে ১৭ দশমিক ৫ মিলিয়ন মানুষ থাইল্যান্ড ভ্রমণ করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি। যদিও করোনার আগে এরচেয়ে বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করতেন।

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের মধ্যে চীন, মালয়েশিয়া ও ভারত থেকেই সবচেয়ে বেশি লোক গিয়ে থাকে। বছরের প্রথম ছয় মাসে এই খাত থেকে দেশটি আয় করেছে ২৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। যা সরকারের লক্ষমাত্রার এক-চতুর্থাংশেরও কম।

এদিকে পর্যটনের পাশাপাশি প্রবাসী শ্রমিক ও বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা শিথিলতা দিয়েছে থাইল্যান্ড। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীরা স্নাতক সম্পন্নের পর চাকরি পেতে এক বছর সময় দিয়েছে।

 

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)