সর্বশেষ

বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ

বিমান টিকিটের দামের লাগাম টানতে সরকারের কঠোর পদক্ষেপ!Probashir city Popup 19 03

কক্সবাজার-সিলেটসহ দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাওয়ার সুযোগ নিয়ে এসেছে প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ।

আগামী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ চলাকালীন গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন। এই ট্রাভেল মার্ট চলবে ৮ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। টিকিট বুকিং করে ৬ ফেব্রুয়ারি থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত ভ্রমণ করা যাবে।

ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক ও জনসংযোগ মো. কামরুল ইসলাম জানান, ফার্স্টট্রিপ তাদের বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালুর মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় সেবা, নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা নিয়ে এসেছে ফার্স্টট্রিপ।

বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ

তিনি আরও জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজারভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমণ পরিকল্পনা সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পেতে পারেন।

ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্টট্রিপ তাদের বি-টু-বি এর সাফল্যের পর বি-টু-সি উদ্বোধন করার মাধ্যমে সব শ্রেণির গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ তাদের বিটুসি পরিষেবা চালু করতে পেরে তারা আনন্দিত।

তিনি আরও বলেন, তাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।

ফার্স্টট্রিপের বিটুসি পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি টিকিট উপভোগ করা যাবে। এই অফারটি ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করা যাবে।

মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংয়ের ওপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্টট্রিপের প্যাভিলিয়নে প্ল্যাটফর্মটির একটি লাইভ ডেমো উপভোগ করা যাবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03