সর্বশেষ

দেশে বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপন করবে চীন!

দেশে বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপন করবে চীন!Probashir city Popup 19 03

সরকারি সফরে চীনে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীনা অটোমোবাইল কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সাংহাইয়ের উপকণ্ঠে একটি উন্নত-প্রযুক্তি সম্পন্ন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কারখানা পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। এই কারখানাটি প্রতিদিন প্রায় ৫০০ বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপন করবে চীন!

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সাংহাইয়ের ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকা ও সাংহাইয়ের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সাংহাইয়ের ভারপ্রাপ্ত মেয়র বাংলাদেশকে চলতি বছর অনুষ্ঠিতব্য “সাংহাই পর্যটন উৎসব”-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা সাংহাই শিল্প ও বাণিজ্য ফেডারেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনা চলাকালে বিশেষ করে চট্টগ্রামে অবস্থিত চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন কারখানা স্থানান্তর এবং চট্টগ্রাম ও সাংহাইয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দেশে বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপন করবে চীন!

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ আহ্বানের এই প্রচেষ্টা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03