Long Popup (2)
সর্বশেষ

চাকরির টোপ দিয়ে ভারতে পাচার, হতো দেহ ব্যবসা

Trafficking to india with the lure of jobs, prostitutionProbashircityWebPopupUpdate

ভারতের মুম্বাই শহরে চাকরির প্রলোভন দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মানসার আহমেদ শেখ। তার সঙ্গে জড়িত আরও তিনজন পাচারকারীকে খুঁজছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মুম্বাইয়ের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয় এবং তাদের নিরাপত্তার জন্য একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, তাদের হাসপাতালের চাকরির আশ্বাস দিয়ে বাংলাদেশ থেকে আনা হয়েছিল, কিন্তু এখানে এনে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তিন নারী গত মাসে অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করেন। পাচারকারীরা ঘুষের বিনিময়ে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সহায়তায় তাদের ভারতে প্রবেশ করায় এবং পরে মুম্বাইতে এনে ফাঁদে ফেলে। তাদের পাসপোর্ট বা পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় এবং পালানোর সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনায় মানসার আহমেদ শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মেহেদী হাসান, সঞ্জীব ওরফে বচ্চন, এবং আকাশ ওরফে শাহীন নামে আরও তিন সন্দেহভাজন পাচারকারীকে শনাক্ত করে তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে সরকারি পরিচয়পত্র জালিয়াতির একটি চক্রও জড়িত থাকতে পারে।

পুলিশ আরও জানায়, অভিযুক্তরা এর আগে এক বাংলাদেশি নারীর জন্য জাল আধার কার্ড বানাতে সহায়তা করেছিল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এ চক্র আরও কজন বাংলাদেশি নারীকে একইভাবে পাচার করে অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করেছে কি না। মামলা দায়ের করে পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate