Long Popup (2)
সর্বশেষ

সাপের কামড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

Truck loaded with soybean oil hijacked, driver unconsciousProbashircityWebPopupUpdate

শরীয়তপুরের জাজিরা উপজেলার চৌকিদার কান্দি এলাকায় গোখরো সাপের কামড়ে কামরুল ইসলাম চৌকিদার (৩৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত কামরুল ইসলাম স্থানীয় মতিউর রহমান চৌকিদারের ছেলে। কিছুদিন আগে, রমজানের শুরুতে তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন এবং শিগগিরই আবার কর্মস্থলে ফেরার কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির পর বাড়ির পানি নিষ্কাশনের পাইপ আবর্জনায় বন্ধ হয়ে গেলে, কামরুল তা পরিষ্কার করতে যান। এ সময় পাইপের ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরো সাপ তাকে হাতে দংশন করে। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে অ্যান্টিভেনম না থাকায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢামেকে স্থানান্তর করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় চিকিৎসকরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

কামরুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সদালাপী কামরুল ছিলেন এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate