সর্বশেষ

বিমানের ডানায় আটকে গেলেন স্কাইডাইভার, অতঃপর…

Skydiver gets stuck on plane wing, then...City ads Investment (1)

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্কাইডাইভিং করতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক স্কাইডাইভার। ১৫ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দেওয়ার মুহূর্তে আকস্মিক বিপত্তি ঘটে। প্রবল বাতাসে তার প্যারাস্যুট আগেভাগেই খুলে যায় এবং সোজা গিয়ে আটকে পড়ে বিমানের ডানায়। এতে জীবনঘাতী দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দরজা পেরিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই প্যারাস্যুটের জোরে স্কাইডাইভার ছিটকে গিয়ে ডানায় ঝুলে পড়েন। এমন বিপজ্জনক পরিস্থিতিতেও তিনি বিচক্ষণতা দেখান। ‘হুক নাইফ’ নামের বিশেষ কাটিং টুল ব্যবহার করে নিজেকে ডানার সঙ্গে আটকে থাকা প্যারাস্যুট থেকে মুক্ত করেন এবং পরে নিরাপদে মাটিতে অবতরণ করেন।

ঘটনার সময় বিমানে ছিলেন মোট ১৬ জন স্কাইডাইভার। ডানায় শরীর ঝুলে থাকা অবস্থায় পাইলট বিমানটি নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় পড়েন। পরিস্থিতি সামাল দিতে এক ক্রু সদস্য দ্রুত অন্য স্কাইডাইভারদের ঝাঁপ দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে ১৩ জন সাথে সাথে নিচে নেমে যান, তবে দুইজন বিমানে রয়ে যান।

সংকটের মধ্যেও দক্ষতার পরিচয় দেন পাইলট। তিনি নিরাপদভাবে বিমানটি অবতরণ করাতে সক্ষম হন। স্কাইডাইভার পি১–এর অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ঘটনাটি ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েক সেকেন্ডের ভুল বা অপ্রত্যাশিত বাতাসের চাপই বড় ধরনের দুর্ঘটনা ডেকে আনতে পারত। তবে সবার সতর্কতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে কেউ প্রাণ হারাননি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup