সর্বশেষ

কারাবন্দী ইমরান খানকে কড়া হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

Pakistan Army issues stern warning to jailed Imran KhanProbashir city Popup 19 03

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের বিরুদ্ধে তীব্র ও অভূতপূর্ব হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘উসকানিমূলক ও বিভ্রান্তিকর’ মন্তব্য করার অভিযোগ তুলে পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রশ্ন তুলেছেন—“তুমি নিজেকে কী মনে করো?”

শুক্রবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জেনারেল শরীফ বলেন, সেনাবিরোধী বক্তব্য তৈরি ও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া এখন আর রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকিতে পরিণত হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরানের সাম্প্রতিক অনলাইন পোস্টকে কেন্দ্র করেই সেনাবাহিনী এই কড়া প্রতিক্রিয়া জানায়।

বুধবার এক্স–এ দেওয়া পোস্টে ইমরান খান সরাসরি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সেনাপ্রধানের নীতি দেশের জন্য বিপর্যয় ডেকে এনেছে এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাশাপাশি দাবি করেন, আসিম মুনির পশ্চিমা শক্তিকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন এবং ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন।

এসব মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জেনারেল শরীফ বলেন, এ ধরনের মন্তব্য একজন “ভ্রান্ত ও আত্মকেন্দ্রিক” মানুষের মানসিকতার প্রতিফলন। তিনি বলেন, “তার অহংকার, আকাঙ্ক্ষা ও হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তিনি মনে করেন রাষ্ট্রের চেয়েও বড় কেউ তিনি নিজেই।” তিনি আরও উল্লেখ করেন, ইমরানের মন্তব্য এখন রাজনৈতিক মতামত নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলার বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে সেনাবাহিনীর সমালোচনা ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।\

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03