Long Popup (2)
সর্বশেষ

উঁচু পাহাড়ে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

Helicopter crashes in pakistan, five killedProbashircityWebPopupUpdate

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) মোহমান্দ জেলার দুর্গম পাহাড়ে এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা পাঁচজন সেনা কর্মকর্তা ও কর্মী নিহত হন। খবর সামা টিভির।

সরকারি সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে বাজাউরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হেলিকপ্টারটির সঙ্গে দুপুরের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তৎক্ষণাৎ অনুসন্ধান শুরু হয় এবং বিকেল ৪টার দিকে মোহমান্দের পাহাড়ে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনাস্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার মিটার উঁচু একটি দুর্গম পাহাড়ে হওয়ায় উদ্ধার কার্যক্রম বেশ জটিল হয়ে ওঠে।

নিহতদের মধ্যে রয়েছেন—গ্রুপ ক্যাপ্টেন (অব.) আফতাব ইকবাল, লেফটেন্যান্ট কর্নেল শহীদ সুলতান (পাইলট), ক্যাপ্টেন সেলিম ইকবাল, অবসরপ্রাপ্ত ফ্লাইট ইঞ্জিনিয়ার মুহাম্মদ জব্বার এবং টেকনিশিয়ান মুখতিয়ার আলী। নিহতদের মরদেহ পরে পেশোয়ারে স্থানান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি বাজাউরের বন্যাদুর্গত জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী বহন করছিল। দুর্ঘটনার পর পুলিশ, প্রশাসন ও সেনা সদস্যরা এলাকাটিকে সুরক্ষিত করে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য পৌঁছে দিতে আরেকটি ত্রাণবাহী হেলিকপ্টার পাঠানো হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, অন্যদের বাঁচাতে গিয়ে ক্রুরা তাদের জীবন উৎসর্গ করেছেন। প্রাদেশিক সরকার এ ঘটনায় শোক দিবস ঘোষণা করেছে এবং আগামীকাল প্রদেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate