Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়া পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশির, ৭ ঘণ্টা পর পাওয়া গেলো কর্মস্থলে

1 mso57c1xl52ye9iProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার পাহাং রাজ্যের তানজুং লুমপুরে অভিবাসন পুলিশের অভিযান দেখে আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দিয়েছিলেন এক বাংলাদেশি তরুণ। তবে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজের কর্মস্থলে ফিরে এসেছেন ২৫ বছর বয়সী এই প্রবাসী শ্রমিক। জানা গেছে, সাগরে ঝাঁপ দেওয়ার পর তিনি টানা পাঁচ কিলোমিটার সাঁতরে স্থানীয় একটি জঙ্গলে আশ্রয় নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেলে নিজের আবাসস্থলে ফিরে আসেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তানজুং লুমপুরের একটি নির্মাণস্থলে পরিদর্শনে যায় দেশটির অভিবাসন বিভাগ। বিপুলসংখ্যক পুলিশ ও অভিবাসন কর্মকর্তাকে দেখে ওই তরুণ ভয় পেয়ে সরাসরি সাগরে ঝাঁপ দেন। তিনি ডুবে গেছেন ভেবে তাৎক্ষণিকভাবে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, পুলিশের ডুবুরি দল, ড্রোন ইউনিট ও সিভিল ডিফেন্স ফোর্সের অন্তত ২০ জন সদস্য ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেন। তামান তাস ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান মোহাম্মদ হিলমি কাশফি মাত জালি জানান, আকাশপথের পাশাপাশি নৌযান ও ডুবুরি দলের মাধ্যমে সাগর এবং তীরবর্তী এলাকায় জোর তল্লাশি চালানো হয়েছিল।

দিনভর ব্যাপক খোঁজাখুঁজির পর ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্মাণকাজের এক সুপারভাইজার নিখোঁজ কর্মীর ফিরে আসার খবর নিশ্চিত করেন। পুলিশ তাঁর পরিচয় যাচাই করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। ওই তরুণ জানিয়েছেন, একসঙ্গে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখেই তিনি ভয় পেয়েছিলেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওই তরুণের বৈধ পাসপোর্ট ও কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) ছিল বলে নিশ্চিত করেছেন তাঁর সুপারভাইজার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate